Parakram Diwas : নেতাজির জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর

নিজের এক্স হ্যান্ডেল থেকে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি

Photo Credits: ANI

নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। তিনি জানান,"নেতাজির জন্মদিবসে আমি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি, যেটিকে পরাক্রম দিবস হিসেবে  উদযাপন করা হয়। ভারতের স্বাধীনতা উপলক্ষ্যে যথেষ্ট অবদান রয়েছে তাঁর।তাঁর অদম্য সাহস এবং মনোভাব দেশবাসীকে ভয়হীনভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে সাহায্যে করেছে। তাঁর শক্তিশালী ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামে অনেকখানি প্রভাব ফেলেছিল । সারা দেশ নেতাজিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। "

রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেতাজির জন্মদিবসে নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement