Rajasthan: নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতে অনুপ্রবেশ, রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি যুবক

নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করল আরও এক পাকিস্তানি যুবক।

নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করল আরও এক পাকিস্তানি যুবক। অনুপ্রবেশকারী যুবককে গ্রেপ্তার করেছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থানার পুলিশ। গত ১৬-১৭ তারিখ মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রিজওয়ান আশরফ (২৪)। পাকিস্তানের কুঠিয়াল শেখের বাসিন্দা। তার ব্যাগ থেকে দুটি ছুরি উদ্ধার হয়েছে।

এসপি আনন্দ শর্মা জানিয়েছেন, জেরায় ধৃত স্বীকার করেছে, নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে এসেছে সে। নূপুর শর্মার হালহকিকত সম্পর্কে তার কোনও ধারণাই নেই। শুধু ধর্মীয় ভাবাবেগের বশে সীমান্ত টপকেছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement