Pakistani National In Pune? ভারত-পাকিস্তান ম্যাচের আগে পুণেতে লুকিয়ে পাকিস্তানি? গোপণে আয়োজিত অনুষ্ঠান? বিক্ষোভের মাঝে প্রকাশ্যে বড় খবর, আটক পরপর ১৪

Pune Protests (Photo Credit: X/Screengrab)

পুণেতে (Pune) রয়েছেন পাকিস্তানি (Pakistani National) নাগরিক ইমরান নাসির? পুণের কল্যাণীনগরের ওয়েড়ওয়াড়ায় ১৪ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু করেন বেশ কিছু মানুষ। অভিযোগ, পাকিস্তানের নাগরিক ইমরান নাসির পুণের একটি হোটেলে রয়েছেন। বল্লার নামের একটি হোটেলে পাকিস্তানি নাগরিক ইমরান নাসির (Imran Nasir Khan) রয়েছেন বলে খবর ছড়ায়। শুধু তাই নয়, ওই পাকিস্তানি নাগরিক একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ উপলক্ষ্যে। এই খবরও ছড়িয়ে পড়ে আগুনের মত দুরন্ত গতিতে।

এরপরই ওয়েড়ওয়াড়ার ওই বল্লার হোটেলে হাজির হয় সকল হিন্দু সমাজ নামে একটি সংগঠন। যাদের সদস্যরা বল্লার হোটেলে বিক্ষোভ শুরু করেন জোরদার। তবে বিক্ষোভের মাঝেই জানা যায়, ইমরান নাসির হলেন নেদারল্যান্ডের (Netherlands) নাগরিক। তিনি পাকিস্তানি নন।

এরপরই পুলিশ হাজির হয় বল্লার হোটেলে। সেখান থেকে আটক করা হয় পরপর ১৪ জন বিক্ষোভকারীকে। সকল হিন্দু সমাজ নামে যে সংগঠনের তরফে ওই অনুষ্ঠানরে আয়োজন করা হয়, তাঁদের সদস্যদের আটক করা হয় বলে খবর।

আরও পড়ুন: Suryakumar Yadav: পাকিস্তানের বিরুদ্ধে জয়টা দেশের সেনাকে উৎসর্গ অধিনায়ক সূর্যকুমার যাদবের, সলমনদের সঙ্গে হাত মেলালেন না বুমাররা

দেখুন নেদারল্যান্ডের নাগরিককে পাকিস্তানি ভেবে ভুল করে চলল বিক্ষোভ...

 

এক নাগাড়ে বিক্ষোেভ শুরু হয় পুণের কল্যাণীনগরে...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement