Pakistan Me Bhi Hanuman Chalisa Padhenge': মোদী শাসনে পাকিস্তানেও 'হনুমান চালিসা' পাঠ করা হবে, বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে বললেন দেবেন্দ্র ফড়ণবীশ (দেখুন ভিডিও)
গত ২০২২ সালে হনুমান চালিশা পাঠ করার জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় রানা দম্পতির নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর তাঁদেরকে ১২ দিন জেলবন্দী করে রাখা হয়।
কয়েকদিন আগে অমরাবতীর সাংসদ নবনীত রাণার দহিহান্ডি অনুষ্ঠানে মহারাষ্ট্রের প্রাক্তন সরকারকে বড় আক্রমণ করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। গত ২০২২ সালে হনুমান চালিশা পাঠ করার জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় রানা দম্পতির নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর তাঁদেরকে ১২ দিন জেলবন্দী করে রাখা হয়।সেই প্রসঙ্গকে উল্লেখ করে উপ-মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছিলেন যে সাংসদ নবনীত রানা এবং বিধায়ক রবি রানাকে হনুমান চালিসা পাঠের জন্য পূর্ববর্তী সরকার ১২ দিনের জন্য জেলে রেখেছিল। কিন্তু এখন এমনটা আর হচ্ছে না। কারণ হনুমান চালিসা ভারতে না পড়লে কি পাকিস্তানে গিয়ে পড়বে ?
ফড়ণবীশ আরও বলেন, এখন সেই দিন বেশি দূরে নয় যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে আমরা পাকিস্তানে গিয়েও হনুমান চালিসা পড়ব।দেখুন সেই উত্তেজক ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Advertisement
Advertisement
Advertisement