OYO: ভগবান এবং ওয়ো রয়েছে সর্বত্র! বিতর্কিত বিজ্ঞাপন ছেপে ধর্মীয় সংস্থার নিন্দার মুখে OYO রুমস
ক্ষুব্ধ ধর্মীয় গুরুদের অভিযোগ, OYO-কে ঈশ্বরের সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতির প্রতি অপমানজনক এবং আপত্তিকর মনোভাব প্রকাশ করেছে রীতেশের সংস্থা।
সংস্থার প্রচারের জেরে বিতর্কিত বিজ্ঞাপন। তীব্র সমালোচনার মুখে ওয়ো (OYO)। বিপাকে পড়েছে রীতেশ আগরওয়ালের (Ritesh Agarwal) নেতৃত্বাধীন আতিথেয়তা সংস্থা OYO রুমস। সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপন হিন্দু ধর্মীয় গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করেছে। কাগজে বিজ্ঞাপন ছেপে ধর্মীয় সংস্থার ক্ষোভের মুখে ওয়ো। সদ্য একটি হিন্দি দৈনিকে ওয়ো রুমসের একটি বিজ্ঞাপন ছাপা হয়। হিন্দি হরফের ওই বিজ্ঞাপনের বাংলা অর্থ, 'ভগবান সব জায়গায় রয়েছে'। ঠিক তার নীচে লেখা, 'আর ওয়ো ও তাই'। সহজভাবে বলতে গেলে, ঈশ্বরের মতো, OYOও সর্বত্র রয়েছে। এই বিজ্ঞাপন মোটেই ভালো চোখে দেখছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। ক্ষুব্ধ ধর্মীয় গুরুদের অভিযোগ, OYO-কে ঈশ্বরের সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতির প্রতি অপমানজনক এবং আপত্তিকর মনোভাব প্রকাশ করেছে রীতেশের সংস্থা।
ওয়ো-র বিতর্কিত বিজ্ঞাপনটি দেখুনঃ
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement