Yamuna River: বিষাক্ত ফেনা বইছে যমুনাতে, বর্ষাতেও নদীর এই হাল দেখে চিন্তায় প্রশাসন, ব্যাহত হতে পারে জল পরিষেবা
অক্টোবর বা নভেম্বরে নয়, জুলাই থেকেই যমুনার জল হয়ে গেল বিষাক্ত। বৃহস্পতিবার বিস্তীর্ণ নদীতে দেখা গেল সাদা ফেনা যা নিয়ে কার্যত চিন্তায় পড়েছে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সরকার।
অক্টোবর বা নভেম্বরে নয়, জুলাই থেকেই যমুনার (Yamuna River) জল হয়ে গেল বিষাক্ত। বৃহস্পতিবার বিস্তীর্ণ নদীতে দেখা গেল সাদা ফেনা যা নিয়ে কার্যত চিন্তায় পড়েছে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সরকার। কারণ এমনিতেই গ্রীষ্মে জলের টানাটানিতে অতিষ্ট হয়েছিল তিন রাজ্যে বাসিন্দা। এমনকী দিল্লি সরকার যমুনার জল বন্টন নিয়ে হরিয়ানা, উত্তরপ্রদেশের প্রশাসনের বিরুদ্ধে আঙুলও তুলেছিল। তবে বর্ষা আসতেই মাসখানেক হল এই সমস্যার সমাধান হয়েছিল। কিন্তু সম্প্রতি এই ফেনা দেখার পর থেকেই শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা। কারণ জল বিষাক্ত হওয়ার কারণে এই বর্ষাকালেও বিপাকে পড়তে পারে এই তিনরাজ্যে বাসিন্দারা। একদিকে টানা বৃষ্টির কারণে জলমগ্ন দিল্লির একাংশ। তার ওপর যমুনা দূষিত হওয়ার কারণে পরিচ্ছন্ন জলের আকাল দেখা দিতে পারে রাজধানীতে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement