Pahalgam Terror Attack: পর্যটক শূন্য কাশ্মীর, মঙ্গলবারের ঘটনার পর এখনও পর্যন্ত ১০ হাজার মানুষ ছেড়েছেন ভূ-স্বর্গ

মরসুম এখনও চলছে। কিন্তু মঙ্গলবার পহেলগামের ঘটনার পর আর কেউ সাহস করে থাকতে চাইছেন না জম্মু-কাশ্মীরে।

মরসুম এখনও চলছে। কিন্তু মঙ্গলবার পহেলগামের (Pahalgam) ঘটনার পর আর কেউ সাহস করে থাকতে চাইছেন না জম্মু-কাশ্মীরে। সেই কারণে বুধবার সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে বিমানবন্দর, রেল স্টেশনে। সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় শ্রীনগর ছেড়েছেন কমপক্ষে ১০ হাজার ৯০ জন মানুষ। এরমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪১০৭ জন রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। তবে এখনও কিছু সংখ্যক মানুষ রয়েছেন শ্রীনগরে। মূলত, ট্রেন বা ফ্লাইটের জন্যই অপেক্ষা করছেন তাঁরা। আগামী কয়েকদিনের মধ্যে তাঁরাও চলে গেলে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়বে ভূ-স্বর্গ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement