Telangana Hostel: হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৫২ পড়ুয়া
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের গাদোয়াল সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
নয়াদিল্লিঃ তেলেঙ্গানায় (Telangana) চাঞ্চল্যকর ঘটনা। হোস্টেলের (Hostel) খাবার খেয়ে অসুস্থ ৫২ জন পড়ুয়া। হাসপাতালে চিকিৎসাধীন পড়য়ারা। ঘটনাটি ঘটেছে, জোগুলাম্বা গাদোয়াল জেলার একটি সরকারি আবাসিক হস্টেলে। অভিযোগ, শুক্রবার রাতের খাবার খেয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। অসুস্থ ছাত্রদের প্রথমে ধর্মাবরম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের গাদোয়াল সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশিরভাগ রোগীর অবস্থাই বর্তমানে স্থিতিশীল। অন্যদিকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। ইতিধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে।
হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৫২ পড়ুয়া
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement