Covid-19: ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ২৯০ জনের, তার মধ্যে শুধু কেরলেই ১২৭ জন

ভারতে কোভিড পরিস্থিতি উন্নতি হলেও, এখনও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যার বিচারে সংখ্যাটা এখনও যথেষ্ট ভারী দেখাচ্ছে। এর কারণ কেরলে আক্রান্তের সংখ্যা এখনও অনেক। ভগবানের আপন দেশে করোনার তৃতীয় ঢেউ সম্ভবত আছড়ে পড়েছে। করোনায় গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত যেখানে ২৯ হাজার ৬১৬ জন। সেখানে শুধু কেরলেই সংখ্যাটা ১৭,৯৮৩ জন।

Corona. (Photo Credits: Twitter)

ভারতে কোভিড পরিস্থিতি উন্নতি হলেও, এখনও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের (Covid19) সংখ্যার বিচারে সংখ্যাটা এখনও যথেষ্ট ভারী দেখাচ্ছে। এর কারণ কেরলে আক্রান্তের সংখ্যা এখনও অনেক। ভগবানের আপন দেশে করোনার তৃতীয় ঢেউ সম্ভবত আছড়ে পড়েছে। করোনায় গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত যেখানে ২৯ হাজার ৬১৬ জন। সেখানে শুধু কেরলেই সংখ্যাটা ১৭,৯৮৩ জন। তার মানে বাকি ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ১১ হাজারের মত। আর কোভিডে মৃত্যুর হিসেবে গত ঘণ্টায় গোটা দেশে মৃত্যু যেখানে ২৯০ জন, সেখানে কেরলেই মৃত্যু ১২৭ জনের। আরও পড়ুন: 

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৯,৬১৬ জন, মৃত্যু মিছিলে শামিল আরও ২৯০ জন

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement