Operation Sindoor: পাকিস্তানি মীরাজের ধ্বংসাবশেষ, কীভাবে ভেঙে পড়ে পাক বিমান, দেখালেন এয়ার মার্শাল ভারতী

Pak Jet (Photo Credit: ANI/X)

আমাদের লড়াই শুরু সন্ত্রাসবাদীদের (Terrorist) বিরুদ্ধেই। কিন্তু পাকিস্তান (Pakistan) তা মনে করেনি। তাইতো জঙ্গিদের বিরুদ্ধে সেই লড়াইকে নিজেদের লড়াই বলে মনে করে নেয় পাক সেনা। তাই পাকিস্তানের যে ক্ষতি হয়েছে, তার জন্য তারা নিজেরাই দায়ি। ৭ মে অপারেশন সিদূঁরে (Operation Sindoor) শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করে ভারত (India)। পাকিস্তানি নাগরিক বা সে দেশের সেনার বিরুদ্ধে ভারতের কোনও পদক্ষেপ ছিল না। কিন্তু ভারতের এই লড়াইতে পাকিস্তান জঙ্গিদের পক্ষ নিয়েই লড়ে যায় বলে মন্তব্য করেন এয়ার মার্শাল এ কে ভারতী (Air Marshal AK Bharti)। পাকিস্তানি সেনা বাহিনী যখন জঙ্গিদের হয়ে লড়াই করতে মাঠে নামে, সেই সময় ভারত বাধ্য হয়ে তার জবাব দেয় বলে জানান এ কে ভারতী। নূর খান এয়ারসেবে কীভাবে হামলা চালানো হয়, সেই ছবিও আজকের সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় ডিজিএমওদের (DGMO) তরফে।

আরও পড়ুন: PM Holds High Level Meeting: 'পাকিস্তানের গুলির জবাবে চলবে ভারতের গোলা', ফের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, নতুন করে কোনও সিদ্ধান্তের অপেক্ষায় দেশ?

দেখুন পাকিস্তানি মীরাজ কীভাবে ভেঙে পড়ে, েসই ছবিও দেখান এয়ার মার্শাল এ কে ভারতী...

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement