Operation Kaveri: দিল্লিতে অবতরণ সুদানে আটকে থাকা ২৩১ জন যাত্রীর

শনিবার ২৩১ জনের একটি দলকে দিল্লিতে ফিরিয়ে আনা হল

Indian Returns From Sudan (Photo Credit: ANI)

যুদ্ধ বিধস্ত সুদান থেকে ভারতে এসে ফিরল আরও একটি দল।শনিবার ২৩১ জনের একটি দলকে জেদ্দা থেকে দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হল। এর আগে বেশ কয়েকটি ধাপে বেশ কিছু মানুষকে সুদান থেকে জেদ্দা এবং তারপর জেদ্দা থেকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

ভারতে এসে তারা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি। স্লোগানও দিতে থাকেন তারা। দুই সেনা প্রধানের মধ্যে ক্ষমতার লড়াইয়ে ক্ষতবিক্ষত সুদান। আরএসএফের প্রধানের তরফ থেকে জানানো হয়েছে লড়াই শেষ না হওয়া পর্যন্ত কোন আলোচনা চালাবে না তারা।তাই এই মূহূর্তে সংকটের মুখে দেশটি।

এই পরিস্থিতিতে সেখানে থাকা মানে বিপদ ডেকে আনা।তাই শুধু ভারত নয়, এর পাশাপাশি সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা সহ অন্যন্য দেশ থেকে আসা মানুষেরাও ফিরে যাচ্ছেন তাদের নিজেদের দেশে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement