Oommen Chandy Dies:ওমেন চান্ডির মৃত্যুতে আমরা একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, বললেন মোদি (দেখুন টুইট)
মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি (Oomen Chandy)। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন-
ওমেন চান্ডির মৃত্যুতে আমরা একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম। যিনি জনসেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং কেরালার উন্নতির জন্য কাজ করেছিলেন। আমি তার সাথে বিভিন্ন আলাপচারিতার কথা মনে করি, বিশেষ করে যখন আমরা দুজনেই নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দুঃখের সময়ে তার পরিবার ও সমর্থকদের সঙ্গে আমার ভাবনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।