Muzaffarnagar: যোগীরাজ্যে দিনেদুপুরে দুই তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা বাইক বাহিনী, গ্রেফতার এক, তদন্তে পুলিশ
শুক্রবার উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে দুই তরুণীকে শ্লীলতাহানীর চেষ্টা করল তিন যুবক। বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে নতুন বাজার থানা এলাকায়।
শুক্রবার উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে (Muzaffarnagar) দুই তরুণীকে শ্লীলতাহানীর চেষ্টা করল তিন যুবক। বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে নতুন বাজার থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, দুই তরুণী স্কুটি করে কোচিং সেন্টারে যাচ্ছিল। সেই সময় তাঁদের পিছু ধাওয়া করে একটি বাইক। এরপর কোচিং সেন্টারের সামনে এসে তিন যুবক দুই মেয়ের হাত ধরার চেষ্টা করে। সকলেরই মুখ সাদা রুমাল দিয়ে ঢাকা ছিল। অভিযোগ, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকরা মেরে ফেলারও হুমকি দেয়। যুবকরা চলে গেলে আতঙ্কিত হয়ে দুই যুবতি থানায় অভিযোগ জানায়। তারপর সেন্টারের পাশে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তল্লাশি অভিযান শুরু করেে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের বাইক। যদিও বাকি দুজন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement