Jharkhand ATS: সক্রিয় জঙ্গি দমন শাখা, সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ১

তারা অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত বলে জানানো হয়েছে ঝাড়খণ্ড এটিএসের তরফে।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফের জঙ্গি সন্দেহে ঝাড়খণ্ড (Jharkhand) থেকে গ্রেফতার ১। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ঝাড়খণ্ডের ধানবাদ (Dhanbad) থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জঙ্গি দমন শাখা। এর আগে ঝাড়খণ্ড থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম লফাম হাসান, অয়ন জাভেদ, সেহজাদ আলম ও শবনম পারভিন। তারা অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত বলে জানানো হয়েছে ঝাড়খণ্ড এটিএসের তরফে। গতকাল অর্থাৎ বুধবার ভুলির সামশেরনগর থেকে গ্রেফতার করা হয় আম্মার ইয়াশহার নামে ৩৩ বছরের এক যুবককে।

জঙ্গি সন্দেহে ঝাড়খণ্ড থেকে ফের গ্রেফতার ১, অভিযান চালাচ্ছে জঙ্গি দমন শাখা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement