Delhi: সম্পত্তি নিয়ে বিবাদ! হাতাহাতির কারণে মৃত্যু হল পরিবারের ১ সদস্যের! গ্রেফতার ৩

সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যের মধ্যেই বিবাদ। আর তাতেই  মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা (Shahdara) এলাকায়। এই ঘটনায় আহত হয়েছন ৪ জন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধস্তাধস্তি করার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও দেহটি ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছেন। তিনজনের নাম যথাক্রমে মুর্শিদ, জুলফিকার আহমেদ এবং শাবানা। এরা সকলেই একই পরিবারের সদস্য ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২, ৩০৭ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement