Old Man Rapes 4 Year Old Child: নাতনি-সম শিশুকন্যাকে ধর্ষণ, গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ
বাড়ির লোকেদের নজর এড়িয়ে ফাঁক বুঝে ছাদে ওঠেন বৃদ্ধ। আর সেখানেই নাতনিসম শিশুকে একা পেয়ে ধর্ষণ করেছেন ওই অভিযুক্ত। পুলিশ আরও জানাচ্ছে, এই ঘটনার জেরে গুরুতর চোট পেয়েছে একরত্তি।
নাতনির বয়সি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে চার বছরের এক দলিত শিশুকে ধর্ষণের অপরাধে পুলিশ গ্রেফতার করেছে সত্তরোর্ধ্ব বৃদ্ধকে। অভিযুক্ত বৃদ্ধের নাম সাগর লোধি। পুলিশ সূত্রে খবর, শিশুকন্যাটি তার বাড়ির ছাদেই খেলা করছিল। বাড়ির লোকেদের নজর এড়িয়ে ফাঁক বুঝে ছাদে ওঠেন বৃদ্ধ। আর সেখানেই নাতনিসম শিশুকে একা পেয়ে ধর্ষণ করেছেন ওই অভিযুক্ত। পুলিশ আরও জানাচ্ছে, এই ঘটনার জেরে গুরুতর চোট পেয়েছে একরত্তি। হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। তাঁকে পুলিশ হেফাজতে রেখে তদন্ত চলছে।
নাতনিসম শিশুকে ধর্ষণের অভিযোগ সত্তরোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধেঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement