Oil Loot Video: দুর্ঘটনায় আহতদের ফেলে রেখে ট্যাঙ্কার থেকে বালতিতে তেল ভরতে ব্যস্ততা, দেখুন ভিডিয়ো

Locals Rush with Buckets (Photo Credit: X/Screengrab)

ট্যাঙ্কারের (Tanker) সঙ্গে বাসের (Bus) সংঘর্ষ হলে আতঙ্কের পরিবর্তে চিৎকার, চেঁচামেচি জুড়ে দিলেন স্থানীয়রা। ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে যখন ২ জন আহত হন তখন দুর্ঘটনার দিকে কেউ খেয়াল করলেন না। উলটে তেলের (Oil) ট্যাঙ্কার থেকে যাতে পর্যাপ্ত তেল লুটে নেওয়া যায়, সেই কাজ শুরু করেন স্থানীয়রা। শুনতে অবাক লাগলেও, লখনউ-আগ্রা জাতীয় সড়কে এবার এমনই একটি ছবি ধরা পড়ে। লখনউ-আগ্রা জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে পরপর ২ জন আহত হন। এরপর ট্যাঙ্কার থেকে তেল বের করে নিতে সেখানে বালতি, গামলা নিয়ে হাজির হয়ে যান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি সেখানে পৌঁছয়। তবে স্থানীয়দের বালতি নিয়ে ছোটাছুটির ছবি দেখে অবাক হয়ে যান প্রশাসনের কর্মীরাও। চাল থেকে যে তেল তৈরি করা হয়, সেই তেলই ভর্তি ছিল ওই ট্যাঙ্কারে। ফলে নিজেদের বালতিতে তেল ভরতে ব্যস্ত হয়ে পড়েন বহু মানুষ। পরে পুলিশি তৎপরতায় দুর্ঘটনাস্থল কালি করা হয় এবং আহতদের ভর্তি করা হয় হাসপাতালে।

দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে বালতিতে তেল ভরতে ব্যস্ত স্থানীয়রা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement