Odisha: চুরির বাইক ধরতে গিয়ে চোরের হাতেই মার খেলেন পুলিশ অফিসার, ভাঙচুড় করা হল গাড়িও, দেখুন ভিডিয়ো

অপরাধীর হাতেই প্রহৃত পুলিশ অফিসার। চুরি যাওয়া বাইক বাজেয়াপ্ত করতে গিয়ে চোর ও তাঁর সহকারীদের হাতে বেধড়ক মার খেলেন থানার অফিসার-ইন-চার্জ।

অপরাধীর হাতেই প্রহৃত পুলিশ অফিসার। চুরি যাওয়া বাইক বাজেয়াপ্ত করতে গিয়ে চোর ও তাঁর সহকারীদের হাতে বেধড়ক মার খেলেন থানার অফিসার-ইন-চার্জ। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার কোড়াই থানা (Korai Police Station) এলাকায়। জানা যাচ্ছে, ওই এলাকায় গত কয়েকদিন ধরে বাইক, গাড়ি চুরির ঘটনা সামনে আসছিল। সেই ঘটনার তদন্তে নেমে কর্তব্যরত পুলিশ অফিসার রাহুল ত্রিপাঠীর একটি বাইক বাজেয়াপ্ত করতে যায়। সেই সময় তাঁর ওপর চড়াও একদল যুবক। পুলিশ আধিকারিককে মারধর করে, তার গাড়িতে ভাঙচুড় চালিয়ে চুরি যাওয়া বাইক নিয়ে পালায় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে আহত অফিসারকে উদ্ধার করে। ঘটনার পর অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement