Maharashtra Politcal Crisis: একনাথ শিন্ডের ছেলে বিধায়ক শ্রীকান্তের অফিসে ভাঙচুর, ক্ষোভ ছড়াচ্ছে মুম্বই জুড়ে

শিবসেনার বিদ্রোহী বিধায়ক-মন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তের অফিসে ভাঙচুর চালালেন দলের কর্মীরা।

Eknath Shinde (Photo Credit: ANI/Twitter)

শিবসেনার বিদ্রোহী বিধায়ক-মন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তের অফিসে ভাঙচুর চালালেন দলের কর্মীরা। একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তের বিধায়ক কার্যলয়ের বাইরে স্লোগান দিতে দিতে ঢুকে পার্টি অফিসে ভাঙচুর চালান শিবসেনার কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ বিজেপি-র থেকে অর্থ নিয়ে শিবসেনার ভাঙার কাজ করছেন একনাথ ও তাঁর ছেলে শ্রীকান্ত। হামলার আশঙ্কায় একনাথ শিন্ডের বাড়ির সামনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, পুণের বালাজি অঞ্চলের কাটরাজে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের কার্যলয় ভাঙচুর করল শিবসেনার কর্মী-সমর্থকরা। বড় অশান্তির আশঙ্কায় মুম্বই জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। আরও পড়ুন: মুম্বইয়ে জারি ১৪৪ ধারা

দেখুন ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement