Odisha Shocker: স্নানযাত্রার দিনে জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের রহস্যমৃত্যু, চাঞ্চল্য রাবেণী চৌড়া এলাকায় (দেখুন ভিডিও)
স্নানযাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের রহস্যমৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। গুড়িয়া সাহি (Goudiasahi)র রাবেণী চৌরায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বছর ৮৩-র ওই সেবায়েতের দেহ । জানা গেছে, মৃত সেবায়েতের নাম জগন্নাথ দীক্ষিত (Senior servitor Jagannath Dixit)। তিনি মন্দিরের একজন ‘সুপাকার’ (রাঁধুনি) ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান,গৌড়িয়াসাহির রাবেণী চকের কাছে জগন্নাথ দীক্ষিতকে খুন করা হয়েছে। মৃতের মাথায় গভীর ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই রহস্যমৃত্যুর পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে।
এই ঘটনার পর রথযাত্রা উৎসবের আবহে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।
রাবেণী চৌরায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার জগন্নাথ মন্দিরের সেবায়েত
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Jagannath Dev's Rath Yatra 2025: স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ, ফুলুরি তেলে মালিশের পর সুস্থ হবেন মহাপ্রভু, তারপরই রথযাত্রা
Advertisement
Advertisement
Advertisement