Odisha Bus Accident: যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খাদে, ওড়িশায় মৃত ৪ তীর্থযাত্রী
বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবারের জন্যে ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি।
Odisha Bus Accident: ওড়িশার কোরাপুট জেলায় দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। বোইপারিগুড়া পুলিশ সীমার অধীনে শকুন্তলা ঘাটে তীর্থযাত্রী বহনকারী একটি বাস উলটে পড়ল খাদে। বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪। আহত হন কমপক্ষে ৩০ জন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আনা হল উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী সরকারি হাসপাতালে। বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবারের জন্যে ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। জানিয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ কী ঘটেছিল মুয়ান বিমানবন্দরে? বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু কীভাবে হল জানুন
ওড়িশায় বাস দুর্ঘটনা, মৃত ৪...
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement