Odisha ATM Robbery: বালাসোরে এটিএম চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি (দেখুন ভিডিও)
ছয়জন অপরাধীর খোঁজে নেমে সেই বিশেষ দল হরিয়ানার বাসিন্দা পাঁচ অপরাধীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৬,১৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে
ওড়িশার বালাসোরে এটিএম লুটের ঘটনায় পাঁচ অভিযুক্তকে ভুবনেশ্বর থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে। বালাসোরের এসপি সাগরিকা নাথ বলেছেন, "গত ১১ জানুয়ারী এটিএম থেকে টাকা চুরির ঘটনাটি নথিভুক্ত করা হয়েছিল। জানা যায় যে সেখান থেকে ১০ লক্ষ টাকা চুরি গেছে। এরপরই ঘটনার তদন্তে দুটি দল গঠন করা হয়েছিল। ছয়জন অপরাধীর খোঁজে নেমে সেই বিশেষ দল হরিয়ানার বাসিন্দা পাঁচ অপরাধীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৬,১৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে"। এসপি আরও বলেছিলেন যে " সিসিটিভি ফুটেজ এবং গাড়ি থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে পুলিশ বিশেষ দল গঠন করে পলাতক অপরাধীর খোঁজে তদন্ত শুরু করেছে।"
দেখুন ভিডিও :-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement