Noida : নয়ডাতে শিল্পাঞ্চলে আগুন, ঘটনাস্থলে ৬ টি ইঞ্জিন

আগুন লাগার কারণ জানা যায়নি

নয়ডাতে শিল্পাঞ্চল এলাকায় ভয়াবহ আগুন। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে শিল্পাঞ্চলের সেক্টর ৩ এলাকায়।ঘটনাস্থলে পৌছেছে দমকলের ইঞ্জিন। গৌতম বুদ্ধনগরের মুখ্য অগ্নি নির্বাপক অফিসার জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয় ৭ টি ইঞ্জিন। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।রবিবার কারাখানা বন্ধ থাকার কারণে আগুন লাগার কারণ জানা যায়নি।তবে ঘটনায় কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কারখানাটিতে লিফট্ তৈরির কাজ হয় বলে জানা গেছে। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement