NITI Aayog : নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য নিযুক্ত হলেন প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা
প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য নিযুক্ত হয়েছেন। ১৯৮২ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস আধিকারিক শ্রী গৌবা, ২০১৯ থেকে ২০২৪ এর আগষ্ট পর্যন্ত পাঁচ বছর শীর্ষ আমলা হিসাবে দায়িত্ব সামলেছেন। কোভিড ১৯ মোকাবিলায় ভারতের ভূমিকা ও আর্থিক অবস্থার পুনরুদ্ধার সহ গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নগর উন্নয়ন মন্ত্রকের সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রী তার নিয়োগ অনুমোদন করেছেন।শ্রী রাজীব গৌবা, নীতি আয়োগের অন্যান্য পূর্ণ সময়ের সদস্যদের মতোই সম মর্যাদার অধিকারী হবেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)