NIA Raids: পাঞ্জাব ও হরিয়ানায় ১০ জায়গায় তল্লাশি এনআইএর

খালিস্তান টাইগার ফোর্স, নিষিদ্ধ এই সংগঠনের মামলায় চালানো হয় এই তল্লাশি

খালিস্তান টাইগার ফোর্স, নিষিদ্ধ এই সংগঠনের সঙ্গে যুক্ত ঘটনায় তল্লাশি চালাল এনআইএ। মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানার ১০ টি জায়গাতে তল্লাশি চালানো হয়।তার মধ্যে পাঞ্জাবের ৯ টি জায়গায় এবং হরিয়ানার ১ টি জায়গায় চালানো হয় তল্লাশি।

নিষিদ্ধ এই সংস্থার জন্য টাকা জোগাড় করা এবং সীমান্ত থেকে অস্ত্র নিয়ে আসার চক্রান্তের হদিশ খুঁজতেই এই তদন্ত বলে জানা গেছে।

অগাস্টের ২০২০ সালে এই নিয়ে একটি সুয়ো মোটো মামলা দায়ের করা হয় এনআইএর তরফে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কানাডার থাকা সন্ত্রাসবাদী আরস দাল্লার দুই সহযোগীকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement