Post-Poll Violence: 'গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই', ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্ত প্রসঙ্গে বললেন অনুরাগ ঠাকুর

খুন, ধর্ষণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই (CBI)। ৬ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। হাইকোর্টের নজরদারিতে হবে এই তদন্ত। এছাড়া ঘর-বাড়ি ভাঙচুর, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত।

অনুরাগ ঠাকুর (Photo Credit: PTI)

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই রায়কে স্বাগত জানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, "আমরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই। গণতন্ত্রে প্রত্যেকেরই মতাদর্শ প্রচার করার অধিকার আছে। কিন্তু কাউকেই হিংসা ছড়াতে দেওয়া যায় না। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement