Missile Strikes: পাকিস্তানে ভেঙে গুড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি, দেখুন ভিডিও

মধ্যরাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী শিবির লক্ষ্য করে ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

Terror Hotbed (Photo Credit: X)

নয়াদিল্লি: পাহালগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী শিবির (Terror Hotbed) লক্ষ্য করে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে রয়েছে মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার ঘাঁটি এবং বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের শক্ত ঘাঁটি। হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ছোট অস্ত্র ও কামান ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা জুড়ে গুলি চালিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করে যানা যায়নি। আরও পড়ুন: Jammu Kashmir LOC: অশান্ত কাশ্মীর সীমান্ত, লাগাতার নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা

এদিকে পাকিস্তান দাবি করেছে, হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। পাশাপাশি ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালানো হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের দৃশ্য

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement