Mumbai Viral Video: চলন্ত ট্রেনের সামনে পড়ে গেলেন যুবক, জওয়ানের তৎপরতায় বাঁচল প্রাণ

পরে জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। রেললাইনে পড়ে যাওয়ার কারণে আহত হন তিনি।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃএক্স)

নয়াদিল্লিঃ ভিড় থইথই প্ল্যাটফর্ম। স্টেশনে ঢুকছে ট্রেন(Train)। এমন সময় রেললাইনে উল্টে পড়ে গেলেন এক যুবক। তাঁকে বাঁচাতে রেললাইনে ঝাঁপালেন কর্মরত এক জওয়ান। ততক্ষণে ট্রেনের গতিতে রাশ টানেন চালক। প্রাণে বাঁচেন যুবক। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি স্টেশনে। পরে জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। রেললাইনে পড়ে যাওয়ার কারণে আহত হন তিনি। এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে। আহত ওই যুবকে সাময়িক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

চলন্ত ট্রেনের সামনে পড়ে গেলেন যুবক, জওয়ানের তৎপরতায় বাঁচল প্রাণ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement