নিমন্ত্রণ ছাড়া উপহার নিয়ে বিয়েবাড়িতে যেতেই শুরু তুমুল মারামারি, দেখুন ভিডিয়ো

নিমন্ত্রণ ছাড়াই এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেছিলেন এক যুবক। সঙ্গে উপহার হিসেবে নিয়ে গেছিলেন টাকা। কিন্তু, বিয়েবাড়ির লোকেরা সেই টাকা নিতে অস্বীকার করে।

তিরুবন্তপুরম: নিমন্ত্রণ ছাড়াই এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে (Wedding Reception) গেছিলেন এক যুবক। সঙ্গে উপহার (gift) হিসেবে নিয়ে গেছিলেন টাকা (money)। কিন্তু, বিয়েবাড়ির লোকেরা সেই টাকা নিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হতে হতে শুরু হয়ে যায় তুমুল মারামারি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।

চোখের নিমিষে বিয়েবাড়ি পরিণত হয় রণক্ষেত্রে। গুরুতর জখম হন বউয়ের বাবা (bride's father)-সহ একাধিক নিমন্ত্রিত। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণ্ডগোল থামায়। বর্তমানে ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) তিরুবন্তপুরমের (Thiruvananthapuram) বলারামপুরমে (Balarampuram)।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মেয়েটির দাদাকে পেটানোর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনার জেরে ওই যুবককে নিমন্ত্রণও করেনি কনের বাড়ির লোকেরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement