Video: দুর্ভাগ্যজনক, উত্তরপ্রদেশে পুড়ে গেল হাজারের বেশি জাতীয় পতাকা
খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গোন্ডা জেলায়। একটি ভবন পরিষ্কার করতে গিয়ে পুড়ে গেল হাজারের বেশি ভারতের জাতীয় পতাকা।
গোন্ডা: খুবই দুর্ভাগ্যজনক ঘটনা (Unfortunate incident) ঘটল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডা (Gonda) জেলায়। একটি ভবন পরিষ্কার করতে গিয়ে পুড়ে (Burnt) গেল হাজারের বেশি ভারতের জাতীয় পতাকা (National flag)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে। যাদের গাফিলাতির কারণে এই ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা।
৩১ অক্টোবর সকাল ১০টা ৫৬ মিনিটে জনৈক প্রিয়া সিংয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে ৩১ সেকেন্ডের একটি ভিডিয়ো (Video) পোস্ট হয়েছে। যাতে দেখা যাচ্ছে হাজার খানেকের বেশি তিরঙ্গা পতাকা (Tricolour flag) আগুনে জ্বলছে।
জানা গেছে, উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বিকাশ ভবন (Vikas Bhawan) পরিষ্কারের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। আগুন লেগে পুড়ে যায় হাজারের বেশি জাতীয় পতাকা।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
IRE vs WI 3rd T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement
Advertisement