Fire Erupts on Bridge Connecting Russia to Crimea: রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেখুন সেই ভিডিয়ো
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী ক্রিমিয়ান সেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ালো। ১৮ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সেতুতে এমন আগুন লেগেছে যে ওই এলাকা সম্পূর্ণভাবে কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
ক্রিমিয়া: রাশিয়ার (Russia) সঙ্গে ক্রিমিয়ার (Crimea) সংযোগকারী ক্রিমিয়ান সেতুতে (Crimean Bridge) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ালো। ১৮ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সেতুতে এমন আগুন লেগেছে যে ওই এলাকা সম্পূর্ণভাবে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আগুনের শিখাও পৌঁছে গিয়েছে অনেক উপরে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুঁতে চাইছে। আর কালো ধোঁয়ায় ভরে গেছে চারিদিক। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণে সেতুটি বন্ধ রাখা হয়েছে।
সূত্রের খবর, সেতুর উপরে একটি তেলের ট্যাঙ্কারে আগুন ( Fuel Tanker Explosion) লেগে বিস্ফোরণ হয়। তারপরই সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।
Advertisement
সম্পর্কিত খবর
Russia-Ukraine War: ইউক্রেনের নিশানায় রাশিয়া, ড্রোন হামলায় দাউদাউ করে জ্বলছে ক্রিমিয়ার তেল বন্দর
Russia-Ukraine War: রাশিয়া সীমান্ত, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের, ৬টি ক্ষেপনাস্ত্র নষ্ট করল রুশ সেনা
Black Sea Storm Video: কৃষ্ণ সাগরের ভয়াবহ ঝড় আছড়ে পড়ল ইউক্রেন, রাশিয়ায়, দেখুন ভিডিয়ো
Russia-Ukraine War: পাল্টা মারের ছক, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ত্রিমিয়ায় তৈল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের
Advertisement
Advertisement