Uttar Pradesh: মর্মান্তিক! দুই সন্তানকে নিয়ে কুয়োতে ঝাঁপ মানসিকভাবে অসুস্থ মহিলার, মৃত্যু

মৃতার শ্বশুর জানিয়েছেন, সদ্যই তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন মহিলা। দিন কয়েক আগেই সদ্যজাত সন্তানকে নিয়ে বাপের বাড়ি থেকে ফিরেছিলেন।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মর্মান্তিক ঘটনা। সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে এবং বছর পাঁচের মেজছেলের হাত ধরে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মায়ের। উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার সেমারিয়াওয়ান ব্লকের অন্তর্গত গ্রামে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের সহায়তায় কুয়ো থেকে উদ্ধার করা হয় তিনজনকে। কিন্তু দুধেরশিশুর জলে পড়তেই মৃত্যু হয়েছে।  হাসপাতালে নিয়ে যাওয়ার মহিলা এবং তাঁর আর এক ছেলে মারা যান। মৃতার শ্বশুর জানিয়েছেন, সদ্যই তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন মহিলা। দিন কয়েক আগেই সদ্যজাত সন্তানকে নিয়ে বাপের বাড়ি থেকে ফিরেছিলেন। তিনি এও জানান, বউমা মানসিকভাবে অসুস্থ ছিল। তাঁর চিকিৎসা চলছিল।

দেখুন টুইট...  

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement