Uttar Pradesh: গোলাবারুদের কারখানায় ব্যাপক বিস্ফোরণ, মৃত ১
আহত যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক।
গোলাবারুদের কারখানায় ব্যাপক বিস্ফোরণ। প্রাণ গেল এক ব্যক্তির। আহত আরও একজন। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলির পাহাড়মাউ গ্রামের মহারাজগঞ্জ কোতোয়ালি এলাকার ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহত যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত এবং আহত দুই যুবক তুতভাই।
আরও পড়ুনঃ ডিম রান্না করতে অস্বীকার, লিভ ইন সঙ্গীকে হাতুড়ি দিয়ে মেরে খুন যুবকের
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)