Uttar Pradesh: চার মাস বেতন আটকে রাখার অভিযোগে পঞ্চায়েত সচিবকে বেধড়ক মার, দেখুন ভাইরাল ভিডিয়ো

বেতন না পাওয়ায় ক্ষুদ্ধ দম্পতির রোষের শিকার হন ওই পঞ্চায়েত সচিব। কার্যালয়ের মধ্যেই সচিবকে জুতো খুলে মারতে দেখা যায় দম্পতিকে।

UP Panchayat Secretary Brutally Thrashed by Couple (Photo Credits: X)

পঞ্চায়েত সচিবকে (Panchayat Secretary) বেধড়ক মারছে এক দম্পতি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দা জেলার এমনই এক উদ্বেগজনক দৃশ্য সদ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে চার মাস বেতন আটকে রাখার অভিযোগ তুলেছেন ওই দম্পতি। বেতন না পাওয়ায় ক্ষুদ্ধ দম্পতির রোষের শিকার হন ওই পঞ্চায়েত সচিব। কার্যালয়ের মধ্যেই সচিবকে জুতো খুলে মারতে দেখা যায় দম্পতিকে। রোহিত কুমার নামের ওই সচিব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দম্পতি সহ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। জানা গিয়েছে, ওই দম্পতি পঞ্চায়েত ভবনে সাফাই কর্মী হিসাবে কাজ করেন।

দেখুন মারধরের ভিডিয়ো...  

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement