Farmers' Protest: দিল্লিতে ফের কৃষক আন্দোলন, সমস্যার সমাধানে উত্তরপ্রদেশ সরকার ৫ সদস্যের কমিটি গঠন করেছে

উত্তর প্রদেশ সরকার বুধবার কৃষকদের সমস্যার সমাধানে একটি ৫ সদস্যের কমিটি গঠন করেছে।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: আবারও রাজপথে নেমেছেন কৃষকরা (Farmers)। কয়েক বছরে কৃষকরা বারবার সরকারের বিরুদ্ধে তাঁদের নানা দাবি নিয়ে প্রতিবাদ করেছেন। এবার, ৫-দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাঁদের। নতুন কৃষি আইনের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে কৃষকদের। তাঁরা মনে করছেন তাঁদের অধিকার রক্ষার জন্য কঠোর আন্দোলন প্রয়োজন। গত দুই দিন ধরে নয়ডা এবং গ্রেটার নয়ডায় ব্যাপক আন্দোলনের কারণে উত্তর প্রদেশ সরকার বুধবার কৃষকদের সমস্যার সমাধানের জন্য একটি ৫ সদস্যের কমিটি গঠন করেছে। রাজ্য সরকার পরিকাঠামো ও শিল্প উন্নয়নের প্রধান সচিব আইএএস অনিল কুমার সাগরের সভাপতিত্বে এই কমিটি গঠন হয়েছে। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement