Uttar Pradesh: জোম্যাটো ডেলিভারি বয়কে ধরে মারধর, বাইকে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

কেবল মারধর করেই শান্ত থাকেনি দুষ্কৃতীরা। ডেলিভরি বয়ের বাইকে আগুন জ্বালিয়ে দিয়েছে তাঁরা। রাস্তার ধারে দাউদাউ করে জ্বলছে বাইক।

ফাইল ফটো

রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে যেকোনো সময়ে বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেন অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা। তেমনই এক ফুড ডেলিভরি সংস্থা জোম্যাটোর ডেলিভারি বয়কে (Zomato Delivery Boy) ধরে মারধরের অভিযোগ উঠল। কেবল মারধর করেই শান্ত থাকেনি দুষ্কৃতীরা। ডেলিভারি বয়ের বাইকে আগুন জ্বালিয়ে দিয়েছে তাঁরা। রাস্তার ধারে দাউদাউ করে জ্বলছে বাইক। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) আলিগড়ের ঘটনা নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ডেলিভারি বয়কে মারধর করে তাঁর বাইক জ্বালিয়ে দিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতীরা।

রাস্তার ধারে জ্বলছে ডেলিভরি বয়ের বাইক...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement