Uttar Pradesh: রাস্তা ঘেরাও করে বাজি ফাটিয়ে যুবকের জন্মদিন উদযাপন, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার
কয়েকজন যুবক মিলে রাস্তায় জটলা করে বন্ধুর জন্মদিন উদযাপন করছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আতশবাজি ফাটানো। যার ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
রাস্তা ঘেরাও করে বাজি ফাটিয়ে চলছে যুবকের জন্মদিন উদযাপন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার রাস্তায় যুবকদের বিশৃঙ্খলার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক মিলে রাস্তায় জটলা করে বন্ধুর জন্মদিন উদযাপন করছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আতশবাজি ফাটানো। যার ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। ভাইরাল ভিডিয়ো নয়ডা পুলিশের নজরে আসতেই শুরু হয় যুবকদের খোঁজ। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
আরও পড়ুনঃ হাসপাতালে নির্মীয়মান বিল্ডিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১ কর্মী
দেখুন ভাইরাল ভিডিয়ো...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Advertisement
Advertisement
Advertisement