Uttar Pradesh: মাথার দাম ছিল ১ লক্ষ টাকা, কুখ্যাত অপরাধীকে এনকাউন্টারে খতম করল যোগী পুলিশ
উত্তরপ্রদেশে খতম হল আরও এক গ্যাংস্টার। গোপনসূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বুন্দেলশহরে তল্লাশি অভিযান চালাচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম।
উত্তরপ্রদেশে খতম হল আরও এক গ্যাংস্টার। গোপনসূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বুন্দেলশহরে (Bulandshahr) তল্লাশি অভিযান চালাচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম। আর তারপরেই হদিশ মেলে রাজেশ আহেরিয়ার (Rajesh Aheriya)। পুলিশ দেখেই সে পালাতে যায় এবং পুলিশের ওপরেও হামলা চালায়। পাল্টা পুলিশও গুলি চালায়, এবং খতম হয় রাজেশ। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ৫০টি মামলা চলছিল। যার মধ্যে খুন, অপহরণের মতো ঘটনাও ছিল। পুলিশ তাঁর মাথার দাম রেখেছিল ১ লক্ষ টাকা। যার মধ্যে আলিগড় পুলিশই দাম রেখেছিল ৫০ হাজার টাকা। আসলে রাজেশ ছিল আলিগড়ের ভূমিপুত্র। ফলে ওই এলাকাতেই সে সবথেকে বেশি অপরাধ সংগঠিত করেছিল।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement