UP Chain Snatching Video: দিনের আলোয় মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই, দেখুন ঘটনার CCTV ফুটেজ

লখনউয়ের রাস্তায় এক মহিলার গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে পালাল এক দুষ্কৃতি। বহু চেষ্টা করেও ওই দুষ্কৃতিকে আটকাতে পারলেন না মহিলা।

UP Chain Snatching Video (Photo Credits: Twitter)

প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) লখনউয়ের রাস্তায় এক মহিলার গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে পালাল এক দুষ্কৃতি। বহু চেষ্টা করেও ওই দুষ্কৃতিকে আটকাতে পারলেন না মহিলা। রাস্তায় সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়েছে চুরির দৃশ্য (UP Chain Snatching Video)। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মহিলা আপনমনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পিছন থেকে এক যুবক এসে তাঁর গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালাতে উদ্যত হয়। মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। মহিলাকে ঠেলে সরিয়ে দিয়ে এক ছুটে পালায় ওই দুষ্কৃতি।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে দ্রুতগতির গাড়ি এসে পড়ল রেললাইনে, আহত ৫

দেখুন কীভাবে মহিলার গলা থেকে চেন ছিনতাই হল...  

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement