Telangana Bridge Collapsed: প্রতিকূল আবহাওয়ার জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আট বছরের পুরনো নির্মীয়মাণ সেতু
দমকা হাওয়ার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তেলঙ্গানার পেদ্দাপাল্লি জেলার ওই নির্মীয়মাণ সেতু। মানাইর নদীর উপর ১০০ ফুট দূরত্বের নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়েছে।
Telangana Bridge Collapsed: তেলঙ্গানায় ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। সোমবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ দমকা হাওয়ার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তেলঙ্গানার পেদ্দাপাল্লি জেলার ওই নির্মীয়মাণ সেতু। মানাইর নদীর উপর ১০০ ফুট দূরত্বের নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। সেতুর দুটি পিলারের মাঝে পাঁচটির মধ্যে দুটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছে। ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। এলাকায় ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ের জেরে নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়েছে বলেই খবর। পেদ্দাপল্লী এবং ভূপালপল্লী দুই জেলাকে সংযুক্ত করার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছিল। যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আট বছর আগে, ২০১৬ সালে। দুই জেলার মধ্যে সংযোগ বাড়ানো এবং পরিবহণ সুগম করার লক্ষ্যেই সেতুটি নির্মাণের কাজ চলছিল।
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement