Explosion: কর্মজীবী মহিলা হোস্টেলে বিস্ফোরণ, নিহত ২ মহিলা

বিস্ফোরণের কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Fire Breaks Out (Photo Credit; X)

নয়াদিল্লি: তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) আজ সকালে একটি কর্মজীবী মহিলা হোস্টেলে (Hostel) আগুন লাগে, দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন, তাঁদের স্থানীয় রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই মহিলার নাম পরিমলা ও সরণ্যা। পুলিশ সূত্রে খবর, হোস্টেলের রান্নাঘরের একটি রেফ্রিজারেটরে (Refrigerator) বিস্ফোরণের কারণে আগুন লাগে, তা থেকে অত্যধিক ধোঁয়া হয় এতে দুজনেই শ্বাসরোধে মারা যান। বিস্ফোরণের কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। দেখুন-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement