Terrorists Killed: জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিহত ২ জন জঙ্গি

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী।

Army Spoils Infiltration Bid (Photo Credit: X)

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে (Poonch) নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ সূত্র খবর, বন্দুকযুদ্ধে দুজন নিহত হলেও, তৃতীয়জন পাক অধিকৃত কাশ্মীরের দিকে পালিয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদারের মধ্যে এই হামলার ঘটনাটি ঘটেছে। কাশ্মীরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ড্রোন এবং স্পটার সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তা বাহিনী জম্মুর ডোডা এবং কাঠুয়ায় তল্লাশি চালাচ্ছে।

জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement