Delhi Double Murder: দীপাবলির রাতে রাজধানীতে জোড়া খুন, আহত নাবালক

দিল্লির শাহদারায় দীপাবলির রাতে আতশবাজি ফাটানোর পাশাপাশি চলল গুলিও।

Delhi Double Murder CCTV Footage (Photo Credit: X)

নয়াদিল্লি: দিল্লির শাহদারায় দীপাবলির (Diwali) রাতে আতশবাজি ফাটানোর পাশাপাশি চলল গুলিও। ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা (Shahdara) এলাকায়। গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। একজন নাবালক আহত হয়েছে, তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের পরিবার জানিয়েছে, দীপাবলি উদযাপনের সময় দুজন সশস্ত্র লোক স্কুটারে চেপে তাঁদের বাড়িতে এসে গুলি চালাতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফরশ বাজার থানা এলাকায় গুলি চালানোর খবর পাওয়া যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে পুলিশের প্রাথমিক ধারণা, পুরনো শত্রুতার জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। দেখুন সিসিটিভি ফুটেজ-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement