Punjab: সীমান্ত এলাকায় পাকিস্তানের নজরদারি, সেনা তৎপরতায় নামানো হল চীনা ড্রোন
বিগত কয়েকদিন ধরে পঞ্জাবে বেড়েছে পাকিস্তানের নজরদারি। দিনকয়েক আগেই সীমান্ত এলাকায় মাদকের প্যাকেট সহ দুটি ড্রোন ধরেছিল বিএসএফ জওয়ান।
বিগত কয়েকদিন ধরে পঞ্জাবে বেড়েছে পাকিস্তানের নজরদারি। দিনকয়েক আগেই সীমান্ত এলাকায় মাদকের প্যাকেট সহ দুটি ড্রোন ধরেছিল বিএসএফ জওয়ান। এবার শনিবার সকালে ত্রাণ তারান (Tarn Taran District) এলাকার মেহেন্দিপুর গ্রামে সীমান্ত লাগোয়া এলাকা থেকে আরও একটি ড্রোন পাকড়াও করল বিএসএফ। তবে এর থেকে কোনও মাদকের প্যাকেট উদ্ধার করা যায়নি। তবে সীমান্ত এলাকায় পড়শি দেশের কেউ বা কারা নজরদারি রাখছিল তা কিন্তু স্পষ্ট। জানা যাচ্ছে চীনা সংস্থার ডিজিআই ম্যাভিক ৩ ক্লাসিক (DJI Mavic 3 Classic) ড্রোন উদ্ধার করা হয়েছে। আর তারপরেই ওই এলাকায় নিরাপত্তা বাড়ালো বিএসএফ জওয়ানরা।
Advertisement
সম্পর্কিত খবর
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Indian Air Force: পাঠানকোটে জরুরি অবতরণ বায়ুসেনার চপারের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট
Social Media Influencer Death: গাড়ির ভিতর থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, দরজা খুলতেই হতবাক পুলিশ, সুন্দরী 'ভাবির' দেহ নিয়ে টানাটানি
Diljit Dosanjh's Sardaar Ji 3: পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে অভিনয়, বিপাকে এবার দিলজিৎ দোসাঞ্জ
Advertisement
Advertisement