Kalyan Banerjee Mimics Jagdeep Dhankhar: সংসদের বাইরে চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ব্যাঙ্গ তৃণমূল সাংসদ কল্যাণের, ভিডিয়ো করছেন রাহুল

প্রতিবাদের ভাষা হিসাবে তৃণমূলের সাস্পেন্ডেড সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ব্যাঙ্গ করে তাঁর নকল করতে দেখা গিয়েছে।

Suspended 92 MPs Protest (Photo Credits: ANI)

Kalyan Banerjee Mimics Jagdeep Dhankhar: চলতি শীতকালীন অধিবেশন থেকে সংসদের (Parliament) দুই কক্ষ মিলিয়ে ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মোদী সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বরখাস্ত হওয়া সাংসদেরা। তাঁদের বিক্ষোভে সামিল হয়েছেন এনসিপি-র শরদ পাওয়ার এবং কংগ্রেস মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীরা (Rahul Gandhi)। প্রতিবাদের ভাষা হিসাবে তৃণমূলের সাস্পেন্ডেড সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Kalyan Banerjee) রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ব্যাঙ্গ করে তাঁর নকল করতে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ ‘মোদী-শাহী মুর্দাবাদ’, স্লোগান তুলে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ, বরখাস্ত ৯২ সাংসদের পাশে শরদ এবং খাড়্গেরা

দেখুন সেই ভিডয়ো...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement