Tiger Attack: রাতের অন্ধকারে বৃদ্ধ কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম
এই ঘটনার পরও কেন টনক নড়ল না বন দফতরের? এই নিয়ে উঠছে প্রশ্ন।
নয়াদিল্লিঃ কর্মরত কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ (Tiger)। ঘটনাটি ঘটেছে জয়পুরের(Jaipur) রণথম্ভোর অভয়ারণ্যে। এলাকায় নিরাপত্তা কোথায়? ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অভয়ারণ্যের অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধেশ্যাম সাইনি। বয়স ৬০। জয়পুরের রণথম্ভোর অভয়ারণ্যের ভিতরে অবস্থিত একটি প্রাচীন মন্দিরের কেয়ারটেকার ছিলেন তিনি। সেখানেই থাকতেন। রবিবার সেখানেই বাঘের হামলার শিকার হন তিনি। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এত বড় অভয়ারণ্যে সেভাবে কেন কোনও নিরাপত্তারক্ষী নেই? প্রশ্ন তোলেন তাঁরা। উল্লেখ্য, কিছুদিন আগেই এই অভয়ারণ্যে বাঘের মুখে পড়ে মৃত্যু হয় এক মহিলার। এই ঘটনার পরও কেন টনক নড়ল না বন দফতরের? এই নিয়ে উঠছে প্রশ্ন।
রাতের অন্ধকারে বৃদ্ধ কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement