Haryana: তিন বছরের শিশুকে ধর্ষণের পর খুন, গ্রেফতার অভিযুক্ত

নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

Accused Arrested (Photo Credit: X)

নয়াদিল্লি: হরিয়ানার (Haryana) নুহতে তিন বছরের শিশুকে ধর্ষণের (Rape) পর খুন। গ্রেফতার ৩৪ বছরের অভিযুক্ত হরিশ চন্দ্র। পুলিশ সূত্রে খবর, নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্ত হরিশ শিশুটিকে তুলে নিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। পুলিশ সূত্রে খবর, নুহের পিংগাওয়ান থানা এলাকার একটি গ্রামে শনিবার সাড়ে তিন বছরের শিশুটি তার বাড়ির উঠানে খেলছিল। তখন গ্রামের এক ব্যক্তি মেয়েটিকে সঙ্গে নিয়ে যায়। এর পর সে আর ফিরে আসেনি। এরপর গ্রামের পাশের পাহাড়ে ওই শিশুর দেহ উদ্ধার হয়। দেহটি সম্পূর্ণ রক্তে ভিজে ছিল। অভিযুক্তকে গ্রেফতারের জন্য ৪টি টিম গঠন করেছে পুলিশ বিভাগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডিএসপি সুরেন্দ্র কুমার। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল তবে তাকে ধরে ফেলা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement