Uttar Pradesh: কারখানায় তেলের ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের, তদন্তে নেমেছে পুলিশ
তেলের ট্যাঙ্কার পরিস্কার করতে গিয়ে ঘটল দুর্ঘটনা। চেম্বারের গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল তিন শ্রমিকের।
সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাড়াবাঙ্কির জাহাঙ্গীরাবাদ (Jahangirabad ) এলাকায় গনপতি অ্যাগ্রিবিজনেস প্রাইভেট লিমিটেড নামে একটি কারখানায়। জানা যাচ্ছে, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ পেট্রল ও অনান্য পদার্থের ট্যাঙ্কার পরিস্কার করতে নেমেছিল সংস্থার তিন শ্রমিক। সেখানে আচমকা ট্যাঙ্কারের মুখ বন্ধ হয়ে যায়। আর তাতেই শ্বাসকষ্ট শুরু হয় ওই শ্রমিকদের। দীর্ঘক্ষণ ওই শ্রমিকরা ট্যাঙ্কার থেকে না বেরোনোয় সহকর্মীদের সন্দেহ হয়। তারপর তাঁকা মুখ খুলে তিনজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement