Assam Coal Mine Updates: অসমের কয়লা খনিতে ৩ শ্রমিকের মৃত্যু! আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে

উদ্ধারকারী দলগুলো গতকাল থেকে খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছে।

Assam Coal Mine (Photo Credit: X)

নয়াদিল্লি: অসমের ডিমা হাসাও (Dima Hasao) কয়লা খনিতে জল ঢুকে যাওয়ায় গতকাল থেকে কয়েকজন শ্রমিক আটকে পড়ে রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, খনিতে আটকে পড়া তিন জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো গতকাল থেকে খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছে। ৩০০ ফুট গভীর কয়লা খনিটি ডীমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্প শহর উমরাংসোতে অবস্থিত।

স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল তিনজন খনি শ্রমিকের মৃতদেহ খুঁজে পেয়েছে, কিন্তু তাঁদের দেহ এখনও উদ্ধার করা যায়নি। সোমবার (৬ জানুয়ারি) থেকে অসমের পাহাড়ি ডিমা হাসাও জেলায় একটি খনিতে আটকে পড়া নয়জনকে উদ্ধার করতে সেনা দল ডুবুরি, হেলিকপ্টার এবং প্রকৌশলী মোতায়েন করেছে। জোর কদমে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।

ডিমা হাসাও কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement