Sambhal: সম্ভলে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার আরও ৩ জন
সম্ভলে জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লি: সম্ভলে (Sambhal) মুঘল আমলে নির্মিত জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গত রবিবার জামা মসজিদে সমীক্ষা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মসজিদের বাইরে থেকে স্লোগান দিতে দিতে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে ক্ষুব্ধ জনতা। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশও ক্ষুব্ধ জনতার উপর লাঠিচার্জ শুরু করে, ছোড়া হয় কাঁদানে গ্যাস। ঘটনায় প্রাণ গিয়েছে ৬ জন স্থানীয়র, আহত হয়েছেন পুলিশ কর্মী সহ বহু মানুষ।
পুলিশ আজ হিংসা ছড়ানোর অভিযোগে আরও তিন অভিযুক্ত আমির পাঠান, মহম্মদ আলি এবং ফাইজান আব্বাসিকে গ্রেফতার করেছে। তারা পুলিশের কাছে ৫০ জন দাঙ্গাবাজের বিবরণ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ, দেখুন-
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement